বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং নান্দাইল উপজেলা বিএনপির সদস্য মো. বিল্লাল হোসেন এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার সঙ্গে জড়িত দূরদর্শী ও ত্যাগী নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য ও দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী শক্তিকে সংগঠিত করার উদ্দেশ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
নেতাকর্মীদের উদ্দেশে বার্তায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানানো হয়।
এতে আরও বলা হয়, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং মানুষের অধিকার ও কল্যাণে কাজ করাই হওয়া উচিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রত্যয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানানো হয়।