ঠাকুরগাঁও, ১৪ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রাণীশংকৈল যুব ঐক্যের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহিবুল্লাহ আবু নূর।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শাহাজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর নবী, শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, খলিলুর রহমান, এম. আর. বকুল মজুমদার ও শামিম হোসেন সুমন।
টুর্নামেন্টটি রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছেন পৌর যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওমর ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. মমিন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মুক্তারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ইসলাম আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মো. কায়েদুল ইসলাম এবং প্রভাষক আল মামুনূর রশিদ (মিন্টু)।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।