চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ | ৮ আগস্ট ২০২৬: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন মো. রাজিব আলী (২৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. আজিজুল হক।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, ৭ আগস্ট ২০২৬ দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযানের একপর্যায়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মো. রাজিব আলীকে আটক করা হয়। একই অভিযানে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে বিজিবি সদস্যরা।
সব মিলিয়ে অভিযানে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এর আগেও ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। গত জুনে সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক অভিযানে ২ হাজার ৮৫ বোতল এসকাফ সিরাপসহ দুজনকে আটক করা হয়েছিল।
সংবাদদাতার তথ্য: মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।