যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, মো. মোস্তাফিজুর রহমানসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।