বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের মেডিকেল মোড় সংলগ্ন ছাত্রশিবির কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব।

তিনি কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে বক্তারা ইসলামী মূল্যবোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য কর্মীদের নিজেদের যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার বাছাইকৃত কর্মীরা উপস্থিত ছিলেন।