লালমনিরহাট | ৩০ জুলাই ২০২৬ : লালমনিরহাট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের এক বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমনিরহাট শহরের বসুন্ধরা এলাকায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মফিজুর রহমান বাবু সভাপতিত্ব করেন। তিনি সংগঠনের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে দুই নারী সাংবাদিকের যোগদান। নবযোগদানকারী দুই নারী সাংবাদিক মোছা. মাহমুদা আক্তার ও মোছা. জান্নাতি ফেরদৌসী বন্যাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উপস্থিত সাংবাদিকরা বলেন, মফস্বল সাংবাদিকতায় নারী সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ গণমাধ্যমকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করবে।

এ সময় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস বাবু রায় এবং সভাপতি মো. মফিজুর রহমান বাবু। বক্তারা বলেন, সাংবাদিকতার নৈতিকতা, তথ্যনির্ভর সংবাদ পরিবেশন এবং পেশাগত ঐক্য বজায় রাখতে জেলা প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।

সভা পরিচালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবু।
সভায় উপস্থিত ছিলেন মিনহাজুল হক বাপ্পী, মো. তোছাদ্দেকুর রহমান (মিঠুন), মো. একরামুল ইসলাম আশিক, মো. আরমান হোসেন (রাজু), রাশিদুল ইসলাম, মো. আহমুদুল হাসান, এম এ হান্নান, মো. রওশন বাবু, মোছা. মাহমুদা আক্তার, মোছা. জান্নাতি ফেরদৌসী বন্যা এবং জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।