গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুয়া তমিজউদদীন আহমাদিয়া মাদ্রাসার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রুহুল আমিন মন্ডল।
মোঃ রুহুল আমিন মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের একান্ত ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ রুহুল আমিন মন্ডল সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও।
তিনি আরও বলেন, বালুয়া তমিজউদদীন আহমাদিয়া মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নবনির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।
তিনি বিশেষভাবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।