চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মায়ের বকুনি খেয়ে মো. সাকিব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদণ্ডী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের বিষয় নিয়ে মা সুরাইয়া আক্তারের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সাকিব নিজের রুমে চলে যায়। অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখতে পান, সাকিব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে।

পরবর্তীতে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সাকিব পটিয়া পৌরসভার ভাড়া বাসায় বাবা মোহাম্মদ করিম ও মা সুরাইয়া আক্তারের সঙ্গে বসবাস করতেন। তাদের স্থায়ী বাড়ি আনোয়ারা উপজেলার খাসখামার এলাকায়। ২০২২ সালে সাকিব এইচএসসি পাশ করেন।

পারিবারিক অভিমানে এই আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।