কুমিল্লা লালমাই প্রতিনিধি:
কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পরপরই র্যাব, ডিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ২০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কলেজ এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।
র্যাব ও ডিবির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপদ নগরী গড়ে তুলতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।