চাঁদপুর জেলার জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কচুয়া থানার পাঁচজন পুলিশ কর্মকর্তা পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, কর্মদক্ষতা, পেশাদারিত্ব, নেতৃত্ব এবং নির্ধারিত মূল্যায়ন সূচকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (বেস্ট ওসি) নির্বাচিত হয়েছেন।

এদিকে, একটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন এবং তার সহযোগী এসআই (নিঃ) ফ. ম. শাহজাহানকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এসআই (নিঃ) নোমান হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই (বেস্ট এসআই) নির্বাচিত হয়ে নগদ অর্থ পুরস্কার লাভ করেন।
এছাড়া আদালতের ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম এবং এএসআই (নিঃ) মো. মফিজুল ইসলামকেও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা পুলিশের মতে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।