পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর ত্রি-বার্ষিক সম্মেলন ১৮ অক্টোবর (রবিবার) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক গাজী আমির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুজিবুর রহমান।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী। তিনি বলেন,
> “এলডিপি ক্ষমতার লোভে রাজনীতি করে না, বরং তৃণমূল জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে। স্বাধীন মত প্রকাশ, ন্যায়বিচার, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এলডিপি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে দেশের দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি পৌরসভার সকল নেতা-কর্মীকে অভিমান-ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম,
গণতান্ত্রিক যুবদলের দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী,
পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী,
যুগ্ম সম্পাদক নাদের জামান,
গণতান্ত্রিক শ্রমিকদলের দক্ষিণ জেলার আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ,
ডা. রিদুয়ান আজাদ, কবির আহমদ সওদাগর, আবদুর রশিদ, এবং
গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম।
শেষে গণতান্ত্রিক যুবদল ও গণতান্ত্রিক ছাত্রদল এর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, যাতে উপস্থিত সকল সদস্য সম্মতি জানান।