চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে রাউজান থানার অস্ত্র মামলার পলাতক আসামী মোঃ আল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাউজান থানার মামলা নং-১৯, তারিখ ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ধারা ১৯(এ)/১৯(এফ) অস্ত্র আইন ১৮৭৮-এর এজাহারনামীয় প্রধান আসামী মোঃ আল আমিন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছে।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন নোয়াখালী জেলার কবিরহাট থানার উত্তর ল্যামছি গ্রামের করিমুল হুদার ছেলে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।