চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খান হোসেন মার্কেট এলাকায় এক মানবিক ঘটনার জন্ম দিয়েছেন ইব্রাহিম হাওলাদার, যিনি সারাদেশ ৭১ নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আজ (২ জুলাই) এলাকাবাসী অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন যুবককে অসহায় অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। স্থানীয়দের মতে, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন এবং মানসিকভাবে অসুস্থ হলেও স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইব্রাহিম হাওলাদার মানবিক দায়বদ্ধতা থেকে যুবকটির সাথে কথা বলেন এবং তার প্রাথমিক সহায়তার উদ্যোগ নেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে যুবকটিকে একটি নিকটস্থ সেলুনে নিয়ে চুল কাটানোর ব্যবস্থা করেন।

এছাড়া, মানবিক সহায়তা হিসেবে তিনি যুবকটিকে ১৭০ টাকা প্রদান করেন, যাতে তিনি প্রয়োজনে বাড়ি ফেরার ভাড়া বা জরুরি কাজে তা ব্যবহার করতে পারেন।

এ বিষয়ে ইব্রাহিম হাওলাদার বলেন,

“আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একটু মানবিক হই, তাহলে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমি সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে পারি।”

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায়, পথবাসী ও মানসিকভাবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।