পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী-এর সভাপতিত্বে পৃথকভাবে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ, মো. আবু জাহেদ, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, আলহাজ মো. দেলোয়ার হোসেন ও মোহাম্মদ শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. পশিম উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলাম।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।