বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে, ভাইস চেয়ারম্যান এসএম ফিরোজ আহমেদের তদারকি ও সুপারিশক্রমে গত ২৭ জুন ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে দৈনিক নিরপেক্ষ পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সভাপতি এবং দৈনিক আলোর দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আমজাদ মীর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাজমুল চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মানিকুর রহমান (সহ-সভাপতি), GSNNews24.com-এর ক্রীড়া প্রতিবেদক মো. সাব্বির হোসেন (সাংগঠনিক সম্পাদক), গণজমিনের স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম (দপ্তর সম্পাদক), দৈনিক নব বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম অপু (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা (কোষাধ্যক্ষ) এবং দৈনিক রাঙামাটি সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন (সদস্য)।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. আমজাদ মীর বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুসংহতকরণ এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা আন্তরিকভাবে কাজ করবে।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।