গোপালগঞ্জ | ১৮ জুন ২০২৬ : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জে পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রঞ্জিত কৃষ্ণ মজুমদার। বৃহস্পতিবার (১৮ জুন) এ উপলক্ষে পিবিআই কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু নবাগত কর্মকর্তা রঞ্জিত কৃষ্ণ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পিবিআইয়ের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রঞ্জিত কৃষ্ণ মজুমদার বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের কাছে সুপরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, রঞ্জিত কৃষ্ণ মজুমদারের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা পিবিআই গোপালগঞ্জের তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
নবাগত পুলিশ পরিদর্শক রঞ্জিত কৃষ্ণ মজুমদার দায়িত্ব গ্রহণের পর সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি পেশাদারত্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
গোপালগঞ্জে পিবিআইয়ের তদন্ত কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তাঁর এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।