বিশ্বখ্যাত হলিউড তারকা Jennifer Lopez অতিরিক্ত কাজের চাপ ও মানসিক ক্লান্তির কারণে একসময় গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, Enough সিনেমার শুটিং চলাকালে তিনি একইসঙ্গে চারটি সিনেমা এবং তার ‘JLo’ অ্যালবামের কাজ করছিলেন। টানা ৯৮ দিন কোনো ছুটি ছাড়াই দিনে শুটিং এবং রাতে স্টুডিওতে গান রেকর্ডিং চালিয়ে যান তিনি।
এই অতিরিক্ত পরিশ্রমের ফলে একদিন সেটে হঠাৎ বুকে ব্যথা, দৃষ্টিতে ঝাপসা দেখা এবং শরীর অবশ হয়ে যায়। পরে সহকারীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের কারণেই এ অবস্থা তৈরি হয়েছিল।
তিনি আরও জানান, ক্যারিয়ারের শুরু থেকেই খ্যাতি ও জনসমাগমের কারণে প্যানিক অ্যাটাকের মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। সময়ের সঙ্গে তিনি ব্যক্তিগত জীবন আরও গোপন রাখার চেষ্টা করছেন এবং অতিরিক্ত জনসমাগম এড়িয়ে চলছেন।