কচুয়া, চাঁদপুর | ১৫ জুন ২০২৬ : চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রুবেল সরকার গত ১৫ জুন বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ (৩১)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদ উপজেলার দক্ষিণ কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোসেনপুর খন্দকার বাড়ির বাসিন্দা। তার পিতা মৃত শাহ জাহান এবং মাতা মৃত আছিয়া খাতুন।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-৩, তারিখ ১৫ জুন ২০২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।