দিনাজপুরের কাহারোল থানার পুলিশের একটি চৌকস টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস টাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুন ২০২৬ তারিখে কাহারোল থানা পুলিশের টহল টিম কান্তনগর এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় কান্তনগর এলাকার মোঃ মিজানুর রহমান (৩৬)–কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
অভিযানের সময় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একই অভিযানে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আরও দুইজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধেও পৃথক ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে কাহারোল থানা পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।