কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুক্রবার (১৭ অক্টোবর) এতিম শিশু ও ভিক্ষুকদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিভো মোবাইল শোরুম উদ্বোধন করা হয়েছে। ঘাঘর বাজারের নতুন এই শোরুমের উদ্বোধন করেন এসকে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ফারুক হাসান, যা স্থানীয় সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধশতাধিক এতিম শিশু ও ভিক্ষুক উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের পর সবাইকে কাচ্চি বিরিয়ানির প্যাকেট ও কোল্ড ড্রিংকস প্রদান করা হয়। শিশু ও ভিক্ষুকদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।

ঘাঘর বাজারের ব্যবসায়ী ফেরদৌস হোসেন বলেন, “বর্তমান সমাজে ব্যবসা শুরুতেই এমন মানবিক উদ্যোগ সত্যিই বিরল। এটি তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

উদ্যোক্তা মো. ফারুক হাসান বলেন, “ব্যবসা মানেই শুধুমাত্র মুনাফা নয়। সমাজের অসহায় মানুষের জন্য কিছু করা উচিত। তাদের মুখে হাসি ফুটানোই আমার সবচেয়ে বড় আনন্দ। এই দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই আমাদের ভিভো মোবাইল শোরুমের যাত্রা শুরু হলো।”

ঘাঘর ডাকবাংলা মসজিদের ইমাম মাওলানা আব্দুস কুদ্দুস বলেন, “দোয়া ও কল্যাণের মাধ্যমে ব্যবসা শুরু করা ইসলামসম্মত ও বরকতময় কাজ।”

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “এ ধরনের আয়োজন সমাজে মানবিকতার বার্তা দেয়। ব্যবসা যদি মানুষের কল্যাণে হয়, তবে সেটাই প্রকৃত সাফল্য।”

ঘাঘর বাজারে এই উদ্ভাবনী উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।