উখিয়া উপজেলার ব্যস্ততম এলাকা কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনের ড্রেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য চলাচল দুর্ভোগের সৃষ্টি করছিল।

স্থানীয় জনপ্রতিনিধি ও মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন নিজ উদ্যোগে ড্রেনটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এর ফলে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে জমে থাকা পানি দ্রুত সরানোর পথ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের যাতায়াত অনেকটা স্বাভাবিক হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকরা জনপ্রতিনিধির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও জনকল্যাণে এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।

এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে সন্তুষ্টি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে।