ফরিদপুর | ২৬ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে এই ঈদের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এবারের ঈদ তিনি তার জন্মস্থান ফরিদপুরের নগরকান্দা উপজেলার নস্করদিয়া এলাকায় নিজ বাড়িতে উদযাপন করবেন। ঈদের সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং নগরকান্দা ও সালথা উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “আমার দায়িত্ব অনেক বড়। দেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে হয়। তবে ব্যস্ততার মধ্যেও আমার মন সবসময় নগরকান্দা ও সালথার সাধারণ মানুষের কাছেই পড়ে থাকে। এই এলাকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনও ভুলতে পারব না।”
তিনি বলেন, “আমি মৃত্যুর আগ পর্যন্ত নগরকান্দা ও সালথার সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আপনারা আমার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
সবশেষে তিনি ফরিদপুর-২ আসনের জনগণসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।”