কচুয়া, চাঁদপুর | ২৪ মে ২০২৬ : চাঁদপুরের কচুয়া থানার পুলিশের বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটের দিকে কচুয়া থানাধীন ৩নং পৌরসভা ওয়ার্ডের কড়ইয়া এলাকার বিসমিল্লাহ মাছের আড়তের সামনে হাজিগঞ্জ–কচুয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ হেলাল (৩৯) এর হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের পাড়াগাঁও (ফকির বাড়ী) এলাকার মৃত ইদ্রিসের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মামলা নং-৪৫, তারিখ ২৪/০৫/২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়।
পরবর্তীতে ২৪ মে ২০২৬ তারিখে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।