চট্টগ্রাম | ২০ মে ২০২৬ :চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযানে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ, এএসআই হেলাল হোসেন, এএসআই ইসমাঈল হোসেন ও এএসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২০ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দায়রা নং-৫৯/২৪, সিআর-১৫৪২/২২ (কেরানীগঞ্জ) মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন (পিতা: নুরুল ইসলাম), সাং- নজু মিয়া লেইন, পাথরঘাটা, কোতোয়ালী, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
উক্ত মামলায় আসামীর বিরুদ্ধে এন.আই. অ্যাক্ট ১৩৮ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। একই মামলায় পৃথক প্রসেস নং এ ইস্যুকৃত ০৩টি সিআর সাজা ওয়ারেন্টও তার বিরুদ্ধে বিচারাধীন ছিল।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, চেক ডিজঅনার সংক্রান্ত সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে সিএমপি’র বিশেষ নজরদারি কার্যক্রম চলমান আছে।