“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলা-এ তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম এবং সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি সেবা মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দ্রুত পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় অনুষ্ঠানে।