Pirganj Upazila, Thakurgaon, Bangladesh-এ ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (এমআর) নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে পীরগঞ্জ ফারিয়া উপজেলা সংগঠন। “অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ। তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। অথচ তাদের ‘দালাল’ হিসেবে অভিহিত করা অত্যন্ত অপমানজনক ও অগ্রহণযোগ্য।
ফারিয়া উপজেলা সংগঠনের সভাপতি আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক তুষার হোসেন বলেন, “আমরা দালাল নই, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে এমআরদের ওপর অযথা বাধা ও হয়রানি করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় কদর আলীসহ অন্যান্য প্রতিনিধিরা একই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।