চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক হাফেজ ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আব্দুন্নুর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক।
উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর কাজী এবং ভার্চুয়াল উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ওসমান গণি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন ৭নং সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরল ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হক কাতেবী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের মাঝে অনুদান বিতরণ করা হয় এবং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।