মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬-এর আওতায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে (৫ মে) বেলা ১২টায় উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ মশিউর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করীম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচির মাধ্যমে কৃষিতে আধুনিক প্রযুক্তি, যান্ত্রিকীকরণ এবং উত্তম কৃষি চর্চা (GAP) সম্প্রসারণ করা হচ্ছে বলে জানানো হয়।