ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
৩ মে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এই সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।