ফরিদপুর | ২৯ এপ্রিল ২০২৬:
ফরিদপুরের সালথা উপজেলায় আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহর-এর পশ্চিম খাবাসপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহীদুল হাসান খান সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।