বাঁশখালী উপজেলার উত্তর জলদি খলিল শাহ পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদিয়া ফামেমাতুজ্জহুরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আফ্রিকা প্রবাসী জনাব নাছির উদ্দীন। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জীবনে সফল হতে হলে পরিশ্রম, সততা ও নৈতিকতার বিকল্প নেই। তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে—এই প্রত্যাশা রাখি।”
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্ত, শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাব নাছির উদ্দীন মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নগদ ৫০,০০০ টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।