কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুকের বাবা বিশিষ্ট ব্যবসায়ী কাজী সিরাজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মরহুমের কবর জিয়ারত, এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে অর্পণ সিরাজ ফাউন্ডেশন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুমিল্লা নগরীর মনোহরপুর সোনালী জামে মসজিদ রোডের পারিবারিক বাসভবনে।
বাদ আসর নগরীর কান্দিরপাড়, সোনালী জামে মসজিদ, মুন্সেফবাড়ি, রাজগঞ্জ, গর্জনখোলা, মৌলভীপাড়া, চকবাজার ও হযরতপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত কাজী সিরাজুল হকের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।
প্রসঙ্গত, কুমিল্লা নগরীর স্টেডিয়াম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন কাজী সিরাজুল হক। তিনি ২০২০ সালের ১৪ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মনোহরপুরের বাসভবনে ইন্তেকাল করেন।
পরদিন মনোহরপুর সোনালী জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং হযরতপাড়া ঈদগাহে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টমছমব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।