স্বাস্থ্য পরামর্শঃ
গরমকালে ত্বকের যত্ন না নিলে অনেকেই ব্রন ও দাগের সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপমাত্রা ও ধুলাবালির কারণে ত্বকের তৈল গ্রন্থি সক্রিয় হয়ে ব্যাকটেরিয়া জন্ম দেয়, ফলে মুখে ব্রন দেখা দেয়। এসব সমস্যায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক সুস্থ ও দাগহীন রাখা সম্ভব।

ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত ঘরোয়া যত্নের মাধ্যমে ত্বকের তেলাভাব ও জীবাণু নিয়ন্ত্রণে রাখা যায়। নিম্নে উল্লেখ করা উপাদানগুলো প্রাকৃতিক উপায়ে ব্রন ও দাগ দূর করতে কার্যকর বলে মনে করা হয়—

মুলতানি মাটি ও পানি: তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। অতিরিক্ত তেল শোষণ করে ত্বক ঠান্ডা রাখে।

শসা, চালের গুঁড়া ও মধু: প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। ব্ল্যাকহেডস ও দাগ দূর করে।

কাঁচা হলুদ ও চন্দনের গুঁড়া: জীবাণুনাশক উপাদান হিসেবে ব্রনের দাগ হালকা করে।

আপেল পেস্ট ও মধু: ত্বক টানটান রাখে ও দাগ হ্রাস করে।

তুলসী পাতার রস: ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বক পরিষ্কার রাখে।

দারুচিনি গুঁড়া ও গোলাপজল: সংক্রমণ কমায় ও ত্বকের জ্বালা প্রশমিত করে।

ডিমের সাদা অংশ: রাতে লাগিয়ে রাখলে ত্বক মসৃণ হয়।

কমলালেবুর খোসা, চন্দন গুঁড়া ও দুধ: ত্বক উজ্জ্বল ও দাগহীন রাখে।

পাকা পেঁপে, লেবুর রস ও চালের গুঁড়া: সম্পূর্ণ মুখ পরিষ্কার করে ব্রন প্রতিরোধ করে।

ত্বক পরিচর্যার টিপস:

ব্রনের উপর স্ক্রাব ব্যবহার না করা উত্তম।

প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা প্রয়োজন।

নিয়মিত ঘুম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

অতিরিক্ত মেকআপ পরিহার