গাজীপুর, ১৭ এপ্রিল ২০২৬: গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় সাংবাদিক ও ঢাকা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায় সংঘটিত এ হামলা পূর্বপরিকল্পিত এবং এতে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও আহত সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর দ্রুত সু-চিকিৎসা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ঘটনাটি ইতোমধ্যে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।