কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা জেলা পুলিশের অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারীরা নির্ধারিত নিয়মে প্রশিক্ষণ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন এবং তাদের শৃঙ্খলা ও দক্ষতা যাচাই করেন।
এ সময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ব্রাহ্মণবাড়িয়া আবু সাঈদ মোঃ গাওছাল আজম (পিপিএম) এবং কুমিল্লা পুলিশ লাইন্সের আরআই মোঃ ফরিদুজ্জোহা।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দক্ষতা ও দায়িত্ববোধ উন্নয়নে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করে।