জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দমদমা বায়তুল আমান জামে মসজিদে দুইটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করা হয়েছে।
জেলা ছাত্রদল নেতা ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মণ্ডল শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদে এই এসি প্রদান করেন। পাশাপাশি তিনি দুইটি এসি ক্রয় বাবদ নগদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তাও প্রদান করেন।
প্রচণ্ড গরমে মুসল্লিদের স্বস্তিতে নামাজ আদায়ের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা হারুনুর রশিদ সজল, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাবুউদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব শাহ এবং মসজিদের খতিব হাফেজ মোঃ নূরনবী হোসেনসহ স্থানীয় মুসল্লিগণ।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।