বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৪ দফা কর্মসূচির পক্ষে জনসচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন (দূর্গাপুর – পুঠিয়া) রাজশাহী ৫ আসনের মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেত্রী যুগ্মসাধারণ সম্পাদক মাহামুদা হাবিবা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় দূর্গাপুর পৌরসভা ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি জানান, জনগণের ভোটে সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির পরিকল্পনা নারীর ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। প্রায় প্রান্তিক ৪ কোটি টাকা পরিবারের মধ্যে ৫০ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা মূলত পরিবারের নারী প্রধানের নামে হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোতে মাসিকভাবে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে, ফলে নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
মাহামুদা হাবিবা আরও বলেন:
নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ধর্ষণ ও নিপীড়নের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে, যেখানে নারী ডাক্তার, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা সর্বাঙ্গীণ সহযোগিতা করবেন।
নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ক্ষুদ্র কুঠির ও মাঝারি শিল্পে স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও মার্কেটিং সাপোর্ট প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “৪ দফা কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি গ্রহণ করছে।”
বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার, সমঅধিকার এবং প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।