ফরিদপুর (সালথা) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন — গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের মৃত মনতাজ শেখের ছেলে সামচু শেখ (৭০), বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত জিল্লুর রহমান মল্লিকের ছেলে মো. সলেমান মল্লিক (৩০) ও ফরিদপুর সদর উপজেলার আকুন চরপাড়া গ্রামের শাহীন মোল্যার ছেলে মো. সোহাগ মোল্লা (৩০)।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, সকাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন এলাকা ঘিরে তাদেরকে গাঁজা সহ গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, “মাদক নির্মূল ও সমাজকে মাদকমুক্ত করা পুলিশের অঙ্গীকার। মাদক বিরুদ্ধী অভিযান অব্যাহত থাকবে এবং কেউ মাদক ব্যবসা ও সেবনে লিপ্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনার পর থেকেই এলাকাবাসী পুলিশের দ্রুত ও কার্যকরী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।