মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই সমানভাবে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন এই নেত্রী দলীয় রাজনীতিতে নিবেদিতপ্রাণ, সাহসী ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
রাজনৈতিক সূত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহকর্মী এবং প্রখ্যাত শিল্পপতি, সাবেক মন্ত্রী ও সমাজসেবক হারুনার রশীদ খান মুন্নু-এর যোগ্য কন্যা আফরোজা খানম রিতা বর্তমানে জেলা বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতৃত্বে পরিণত হয়েছেন। জেলার সাতটি থানায় তিনটি আসনেই তার জনপ্রিয়তা সমানভাবে বিস্তৃত, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।
দলীয় সূত্র জানায়, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপির দুঃসময়ে হাজারো নেতা-কর্মীর পরিবারের পাশে থেকে নিজ অর্থায়নে সহযোগিতা করেছেন এবং অসংখ্য মামলার খরচ বহন করেছেন।
আফরোজা খানম রিতা শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, একজন সমাজসেবক হিসেবেও মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি সাধারণ ছাত্র, শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকেছেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সময়ে আহতদের চিকিৎসা খরচও নিজ উদ্যোগে বহন করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
> “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও যোগ করেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মানিকগঞ্জের মা-মাটি-মানুষের স্বার্থে আফরোজা খানম রিতা অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।