ঝালকাঠি: ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, এডভোকেট গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান।
সংগঠন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসঙ্গতি তুলে ধরে উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় ঈদের পরে সব সদস্যদের নিয়ে পরিচিতি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ৯ মে ২০২৬ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত উপলক্ষে দুটি উপকমিটি গঠন করা হয়েছে। স্মরণিকা ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে মেসবাহ উদ্দিন খান রতন এবং সদস্য সচিব খান মাইনুদ্দিন। অন্যদিকে, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সরদার সাফায়েত হোসেন এবং সদস্য সচিব মোঃ মাসুম খান।