আশাশুনিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় মানবতার সংগঠন আস-সাদিক যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী নাহিদুজ্জামান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব সংঘের ক্যাশিয়ার রাজু আহমেদ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আস-সাদিক যুব সংঘ দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ।

উল্লেখ্য, “মানুষ মানুষের জন্য”—এই স্লোগানকে ধারণ করে ২০১২ সাল থেকে আস-সাদিক যুব সংঘ মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।