নওগাঁঃ নওগাঁর সাপাহার উপজেলায় ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ হাদিয়া বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার পিছলডাঙ্গা স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ কেজি পোলাও চাল এবং ১ কেজি ময়দা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ মারুফ, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিতরণ কার্যক্রম শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে দোয়া পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান। তিনি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সংগঠনের সফলতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।