আশাশুনি উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনিতে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক তুষার কান্তি বোষ পিংকাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলীম ও রবিউল আওয়াল ছোট।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম গনি দুদু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান স. ম. সেলিম রেজা, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি হোসেন প্রিন্স ও সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, বিএনপি নেতা বজলুর রহমান, খালিদুজ্জামান টিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন ও আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক জাকির হোসেন ভুট্টু, আব্দুর রহিম ও বদিউজ্জামান মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশাশুনি থানা মসজিদের খতিব প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।