আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন পুনঃর্বহালের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আমতলী উপজেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন ফোরামের আহ্বায়ক, খেলাফত মজলিশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর গাজী আব্দুল মন্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি ও আসন পুনঃর্বহাল কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেন, জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল মালেক, খেলাফত মজলিশ আমতলী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা এইচ.এম. হাসান মাহমুদ এবং খেলাফত মজলিশ আমতলী পৌর কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন ফকির প্রমুখ।
বক্তারা বলেন, আমতলী ও তালতলী উপজেলার ভৌগলিক অবস্থান ও জনসংখ্যা বিবেচনা করে সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন পুনঃর্বহাল করা জরুরি।
তারা সরকারের কাছে দ্রুত এ আসন পুনঃর্বহালের জোর দাবি জানান।