মু. অলি উল্লাহ ইয়াছিন |
স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ

নোয়াখালীর চৌমুহনীতে রবিবার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর (মহিলা বিভাগ) উদ্যোগে মহিলা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের শহর সভানেত্রী জানাবা উম্মে কুলসুম শিলা এবং অনুষ্ঠান পরিচালনা করেন জনাবা তাহমিনা আক্তার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সূরাও কর্মপরিষদ সদস্য জনাব নাসিমুল গনি চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন চৌমুহনী শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন, মহিলা বিভাগের সেক্রেটারি সুরাইয়া আক্তার এবং অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।

উদ্যোগটির মাধ্যমে মহিলা শ্রমিকদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি সংহতি ও সমর্থনের বার্তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শ্রমিকদের মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি করেছে।