পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) জালালাবাদ থানাধীন পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, মাননীয় মন্ত্রী শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, জিওসি ১৭ পদাতিক ডিভিশন; অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এরফান উল্লাহ; অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজিব কুমার বিশ্বাস; সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী; সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান; সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম; জেলা প্রশাসক সারওয়ার আলম এবং সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
এছাড়াও মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইসরা ইবনে ইসমাঈল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক আশরাফুল আলমসহ সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) এসএমপি সিলেটের সভানেত্রী ও সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।