মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অভিযানটি শিবগঞ্জ থানাধীন কাশিবাটি শেখটোলা গ্রামে পরিচালিত হয়। অভিযানে মৃত আজমত শেখের ছেলে মোঃ হেলাল উদ্দীন (৪৪) কে আটক করা হয়। তার কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশন ২৭ অ্যাম্পুল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা এই অভিযানকে মাদক নির্মূলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।