সাতক্ষীরার Assasuni Upazila-তে পেশাজীবী বিভাগের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আশাশুনি আল আমীন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি Gazi Mostofa Kamal।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির Abu Musa Tariquzzaman Tushar।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল বারী, আইসিটি বিভাগের প্রধান মাওলানা আল মামুন, ভিডিএফ সভাপতি ডাক্তার আবু জাহাম, ডা. সোহরাফ হোসেন, আবু সুফিয়ান, আব্দুস সালামসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পেশাজীবী বিভাগের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।