মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজল মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীন বকুল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা জামায়াতের শুরা সদস্য ও তালমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ এনায়েত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, ঢাকা মহানগরীর মুহাম্মদপুর থানা জামায়াতের শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল রহমান হিটু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুল এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজে নৈতিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।