মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাবে রোববার (৮ মার্চ) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। উপস্থিত সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে একমত হয়েছেন।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হলেন—
দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন
রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু
রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান
কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।